শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

মুসলিম বিশ্বের অনৈক্যের কারণেই মিয়ানমারে বিপর্যয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে চলমান বিপর্যয় মুসলিম বিশ্বের অনৈক্যের কারণেই হয়েছে বলে মন্তব্য করেছেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আব্বাস সোমান।

স্থানীয় সময় রোববার নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত “আমেরিকার সঙ্গে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক সম্পর্ক” শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে বিশ্বের যেখানেই জঙ্গিবাদ, সংঘাত সেখানেই মুসলিমদের নাম আসে। এর কারণ খুঁজে বের করতে হবে।

আব্বাস সোমান বলেন, মিয়ানমারে আসলে কী হচ্ছে তা চিহ্নিত করতে হবে। লক্ষ লক্ষ মুসলমানকে কেন বস্তুচ্যুত করা হচ্ছে, নারীদের ধর্ষণ, বাড়ি ঘর লুন্ঠন করা হচ্ছে তা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। এর জন্য প্রয়োজন মুসলিম বিশ্বের ঐক্য।

মিশরের প্রখ্যাত এই শিক্ষাবিদ বলেন, যে দেশের শীর্ষ নেত্রী শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন সে দেশের লক্ষ লক্ষ মানুষ আজ অশান্তির চরম সীমায় উপনিত। সেখানে আজ মানবিকতার চরম বিপর্যয় দেখা দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধ পদক্ষেপের জোর দেন।

উল্লেখ্য, আমেরিকার নিউইয়র্কে আয়োজিত এই সেমিনারে ৫০টি মুসলিম দেশের প্রভাবশালী প্রতিনিধি অংশ নেন। টেলিগ্রাফ অবলম্বনে শাহনূর শাহীন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ