বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সৌদির ইতিহাস ও সভ্যতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মাঈন উদ্দিন: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েট অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ সৌদির ফান্ডে গঠিতব্য সাইন্টিফিক চেয়ারস ৩য় ফোরাম আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে।

সৌদি প্রেস এজেন্সির রিপোর্টে জানা যায়, ফোরামটি অনুষ্ঠিত হবে আরব উপত্যকার ইতিহাস এবং সভ্যতার উপর। ফোরামটির সহযোগিতায় থাকবে রিয়াদের কিং সউদ ইউনিভার্সিটির (কেএসইউ) এফিলিয়েট কিং সালমান সেন্টার।

কিং সালমান সেন্টারের তত্ত্বাবধায়ক ড. আব্দুল্লাহ বিন নাসির আল সিবাঈ বলেন, ফোরামটি আয়োজন করার জন্য তার সংগঠন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে চিঠি পেয়েছে।

তিনি বলেন, প্রস্তাবটি এসেছে কেএসইউ কর্তৃক ২২ চেয়ার বিশিষ্ট পূর্বের ফোরামটি আয়োজন করার পর যেখানে আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট জনগণ উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, এটি কেএসইউ এর বৈজ্ঞানিক অবস্থানেরও স্বীকৃতি দেয়, পৃথিবীর বৈজ্ঞানিক সুপ্ত প্রতিভাবানদের সাথে অভিজ্ঞতা শেয়ার করায়।

আল সিবাঈ উল্লেখ করেন, এই বৈজ্ঞানিক ফোরাম আয়োজনের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুরোধের কারণে কেএসইউ কর্তৃক আয়োজিত প্রথম ও দ্বিতীয় সভায় বিজ্ঞানীদের মনোযোগের বিষয়টি ফুটে উঠেছে। সাথে সাথে এটি স্বীকৃতি দেয়- রাষ্ট্র বিজ্ঞানীদের সুপ্ত প্রতীভার সমর্থন করে তারা যেখানেই থাকুক না কেন।

ইসলামি ও পাশ্চাত্য শিক্ষার মধ্যে বোঝাপড়া করতে সভায় বসার জন্য ১৯৮৫ সালে অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ প্রতিষ্ঠা করা হয়। স্কলারশীপের মাধ্যমে আরো ভালোভাবে ইসলামের বিষয়ে জানতে ও বুঝতে পারে সে জন্য বিভিন্ন দেশ থেকে ছাত্র নেয়া হয়।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ