অনলাইন ডেস্ক: কাশ্মীরকে বলা হয়ে থাকে পৃথিবীর স্বর্গ। ভ্রমণপ্রিয় সব মানুষের কাছেই কাশ্মীর এক আকর্ষণীয় স্পট। কাশ্মীর নিয়ে রয়েছে নানা রকম গল্প। চলুন জেনে নিই কাশ্মীর যাওয়ার সহজ পথ ও উপায়।
সড়ক পথ
সড়ক পথে ট্রেন কিংবা বাস দুই পরিবহনেই যেতে পারবেন ভুস্বর্গ কাশ্মীরে। বাসে যেতে হলে প্রথমে ঢাকা থেকে কলকাতা যেতে পারবেন। ভাড়া হবে ১০০০ থেকে ২৫০০-এর মধ্যে। কলকাতা থেকে রাজধানী এক্সপ্রেসে দিল্লি যেতে ভাড়া পড়বে ৩০০০-৫৫০০ টাকা। খাবার নিয়ে টেনশন করতে হবে না। প্রতিটি টিকেটই অন্তর্ভুক্ত থাকবে খাবার। দিল্লিতে সারা দিন ঘুরে রাতের রাজধানী এক্সপ্রেসে দিল্লি থেকে সকালে পৌঁছা যাবে জম্মু পর্যন্ত। জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত আগের মতো বাস বা গাড়ি রিজার্ভ করে যাওয়া যাবে।
টে্রনে যেতে হলে ঢাকা থেকে কলকাতা হয়ে, দিল্লি বা জম্মু গিয়ে আবার জম্মু থেকে একই পথে ঢাকায় ফিরে আসতে পারেন ট্রেনে করেই। এটাই হতে পারে সবচেয়ে মজার জার্নি। যদিও সময়টা একটু বেশি লাগে, কিন্তু যদি সময় থাকে আর থাকে একটা ভালো ভ্রমণ গ্রুপ, তবে এটাই কাশ্মীর যাওয়ার সবচেয়ে ভালো উপায়।
এই ক্ষেত্রে প্রথমে ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেসে কলকাতা, ভাড়া নেবে ১০০০-২৫০০ শ্রেণি অনুযায়ী, ট্র্যাভেল ট্যাক্সসহ। কলকাতা থেকে সরাসরি জম্মু যাওয়ার ট্রেনের টিকেট নিতে পারেন হিমগিরি বা জম্মু তাওয়াই এক্সপ্রেসের। ভাড়া পড়বে ১২০০ থেকে ৫০০০ পর্যন্ত স্লিপার, থ্রি/টু টায়ার আর বাথের। সময় লাগবে ৩২-৩৬ ঘণ্টা। জম্মু নেমে শ্রীনগর যেতে হবে বাস বা রিজার্ভ কারে করে। বাসের ভাড়া পড়বে ৮০০-১৫০০ টাকা। আর গাড়ি ভাড়া পড়বে ৫০০০-৮০০০ পর্যন্ত। গ্রুপের সদস্য সংখ্যার ওপরে নির্ভর করবে কোন গাড়ি নেবেন। জম্মু থেকে শ্রীনগর যেতে সময় লাগবে ৭-১২ ঘণ্টা।

আকাশপথে
অনেকেই বিমানে কাশ্মীর যাওয়ার কথা শুনলে বা জানলে খরচের কথা মনে করে। হয়তো ঘাবড়ে যেতে পারেন। কিন্তু ব্যাপারটা মোটেই তেমন নয়। আপনি যদি যাওয়ার দিন-তারিখ ঠিক রাখতে পারেন, তবে রেলে বা বাসে চেয়ে সামান্য বেশি খরচে, অল্প সময়ে আর জার্নির যন্ত্রণা ছাড়াই ঘুরে আসতে পারেন ভূস্বর্গ কাশ্মীরে।
কলকাতা থেকে দিল্লি হয়ে শ্র