শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

পোপের প্রতি আল্লামা মাহমুদুল হাসান’র বিশেষ আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

মজলিসে দাওয়াতুল হকের আমীর, গুলশান সেন্ট্রাল মসজিদের খতীব ও জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর প্রিন্সিপাল মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বলেছেন, আমাদের দেশে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস শান্তির বাণী নিয়ে আগমন করেছেন। আমরা দেশবাসী রোহিঙ্গা সংকট নিয়ে তার ভাবনা ও অবস্থান সম্পর্কে জানতে চাই। আমি আশা রাখছি, কিভাবে তিনি রোহিঙ্গা সমস্যাকে দেখছেন তা আমাদের সামসে স্পষ্ট করবেন।

আজ শুক্রবার  জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে জুমার বয়ানে তিনি এ কথা বলেন।

তিনি পোপ ফ্রান্সিস এর প্রতি আহবান জানিয়ে বলেন,  আমাদের দেশ ও সরকার রোহিঙ্গা সমস্যায় জর্জরিত। আমরা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছি, যতটুকু সম্ভব সাহায্য করেছি এবং এখনো করছি। আমরা চাই তিনি আমাদের পাশে এসে দাঁড়ান।

তার প্রতি আমাদের আহবান, রোহিঙ্গা সংকট নিরসনে তিনি যথেষ্ঠ ভূমিকা রাখবেন এবং একটি শান্তির বাণী শোনাবেন।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য বিপুল পরিমাণ ত্রাণ নিয়ে কক্সবাজার গিয়েছিলেন মজলিসে দাওয়াতুল হকের আমীর মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

উল্লেখ্য, তিন দিনের সফরে বৃহস্পতিবার বিকালে মিয়ানমার থেকে ঢাকা পৌঁছান পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ বিকালে সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী ভ্যাটিক্যান দূতাবাসে যান। এ সময় জাতির জনকের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও পুত্রবধূ পেপ্পি সিদ্দিক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এর আগে,  সকালে সোহরাওয়ার্দী উদ্যানে এক প্রার্থনাসভায় পৌরহিত্য করেন পোপ।

সফরের শেষ দিন আগামীকাল শনিবার সকালে তেজগাঁওয়ে মাদার টেরিজা হাউজ পরিদর্শনের পর তেজগাঁও হলি রোজারিও চার্চে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন পোপ।

দুপুরের পর নটরডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সেদিনই বিকাল ৫টায় ঢাকা ছাড়বেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

মজলিসে দাওয়াতুল হক ও মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ