সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

‘অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না করে গুলির মুখে রোহিঙ্গাদের ঠেলে দেয়া যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, রোহিঙ্গাদের নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না করে মিয়ানমারের গুলির মুখে ঠেলে দেয়া যাবে না।

তিনি বলেন, এখনো আরাকানে রোহিঙ্গাদের উপর সে দেশের উগ্রবাদী বৌদ্ধ ও সেনাবাহিনীর নৃশংসতা অব্যাহত রয়েছে। এ অবস্থায় রোহিঙ্গাদের মিয়ানমারের পাঠান আর গুলির মুখে ঠেলে দেয়া একই কথা।

রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধানে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ বাড়াতে হবে। রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে।

বুধবার সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী প্রমুখ।

বৈঠকে সরকার কর্তৃক নতুন করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধি সিদ্ধান্ত বাতিল করার আহবান জানান হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ