শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ পানিতে ডুবে মারা যাওয়া চার মাদরাসাছাত্রীর কবর হলো পাশাপাশি বিলে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু ঢাকায় চিকিৎসাধীন জমিয়ত নেতাকে দেখতে গেলেন মহাসচিব আফেন্দী বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু

মোদীর চামড়া তুলে নেয়ার হুমকি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চামড়া তুলে নেয়ার হুমকি দিয়েছেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদব। গতকাল সোমবার বিহারের বিধানসভার শীতকালীন অধিবেশন শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সামনে তিনি এই হুমকি দেন।

বাবা লালু প্রসাদের নিরাপত্তা ব্যবস্থা কমিয়ে দিয়েছে সরকার। এই কারণে এমন হুমকি দেয়া হয়। তেজপ্রতাপ বলেন, আমরা ভয় পাচ্ছি। ওরা আমার বাবাকে খুন করতে পারে। ঠিক যেমন গৌরী লঙ্কেশ এবং শাহাবুদ্দিনকে খুন হতে হয়েছিল। এমন কিছু ঘটলে তিনি প্রধানমন্ত্রী মোদী এবং নীতিশ কুমারকে দায়ী করবেন বলে জানান।

এরপরই তিনি প্রধানমন্ত্রী মোদীর চামড়া তুলে নেয়ার হুমকি দেন। প্রধানমন্ত্রী সম্পর্কে তেজপ্রতাপের এই মন্তব্যের নিন্দা করেছে বিজেপি। তেজপ্রতাপের বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ থানায় এফআইআর করেন পশ্চিম দিল্লীর বিজেপি এমপি পরবেশ বর্মা।

সূত্র: টাইমস  অব ইন্ডিয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ