সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দক্ষিণ আফ্রিকায় দরিদ্র কৃষ্ণাঙ্গ মুসলমানদের মধ্যে বাংলাদেশিদের খাদ্য বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকার উদ্যোগে জোহানেসবার্গের মালবান শহরে দরিদ্র কৃষ্ণাঙ্গ মুসলমানদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ফোরামের মালবান শাখার সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঘাউটেং অঞ্চল সভাপতি আবুল কাশেম।

আবুল কাশেম বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিরা গ্রাম থেকে শুরু করে প্রতিটি অঞ্চলে ব্যবসা করছে। আমরা যদি কৃষ্ণাঙ্গদের সাহায্যে এগিয়ে আসতে পারি, তাহলে এই কৃষ্ণাঙ্গরা আমাদের সব ধরনের বিপদে আমাদের পাশে থাকবে।’

বিশেষ অতিথি ছিলেন ফোরামের সাবেক অফিস সম্পাদক শাহাদাত হোসাইন বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে গরিব মুসলিম ভাইবোনদের সহযোগিতা করা।’

সাবেক সভাপতি মেসবাহ উদ্দিন ফারুক বলেন, ‘আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ব্যক্তি যেমন উপকৃত হবে, ঠিক তেমনি ইসলামের প্রতি আফ্রিকার মানুষদের ভেতর ভালো বার্তা যাবে।’

আরো উপস্থিত ছিলেন জোন সভাপতি তৌহিদুল ইসলাম, সেক্রেটারি আমিরুল ইসলাম।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কৃষ্ণাঙ্গ মুসলমানের সংখ্যা।