বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চিকিৎসকরা গড়ে ৪৮ সেকেন্ডে সময় দেন বাংলাদেশি রোগীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ব্রিটিশ মেডিকেল জার্নাল বিএমজে-তে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, বাংলাদেশে রোগীরা প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের কাছ থেকে মাত্র ৪৮ সেকেন্ড সময় পান৷

৬৭টি দেশের স্বাস্থ্যসেবার তথ্য আছে এই প্রতিবেদনে৷ ভারতের রোগীরা পান প্রায় দুই মিনিট, আর পাকিস্তানে এক মিনিটের বেশি৷

১৯৪৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ছয় ভাষায় প্রকাশিত ১৭৯টি জরিপের তথ্য নিয়ে আলোচ্য গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে৷ এতে ৬৭টি দেশের ২ কোটি ৮৫ লক্ষ ৭০ হাজার ৭১২টি পরামর্শ বা কনসালটেশনের তথ্য ব্যবহৃত হয়েছে৷

প্রতিবেদনে বাংলাদেশ সংশ্লিষ্ট ছয়টি জরিপের তথ্য ব্যবহার করা হয়েছে৷ এর মধ্যে তিনটি গবেষণাই হয়েছে ১৯৯৪ সালে৷ গবেষণাগুলোতে ৩১ হাজার ৭৬০টি কনসালটেশনের তথ্য আছে৷ আর বাকি তিনটিতে আছে (১৯৯৩, ২০১২ ও ২০১৫ সালে) মাত্র ২,০৯৬টি কনসালটেশনের তথ্য৷

সে দেশে রোগীরা ডাক্তারদের কাছ থেকে সাড়ে ২২ মিনিট সময় পান৷ এর পরেই আছে যুক্তরাষ্ট্র (২১ মিনিট) ও বুলগেরিয়া (২০ মিনিট)৷ এছাড়া আর অন্য কোনো দেশের রোগীরা ২০ মিনিট সময় পান না৷

বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক বাস করে এমন ১৮টি দেশের রোগীরা প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে পাঁচ মিনিট বা তার চেয়ে কম সময় পেয়ে থাকেন৷

গবেষকরা বলেছেন, বাংলাদেশ, পাকিস্তান ও চীনে অ্যাপয়েন্টমেন্ট বিষয়টি তেমন কার্যকরি নয়৷ সেসব দেশে কোনো কোনো চিকিৎসক দিনে ৯০ জনের বেশি রোগী দেখেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে৷

সূত্র : ডয়েচে ভেলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ