শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

শেষ বয়সে কুরআন শেখার ইচ্ছা পূর্ণ করলেন ১০০ বছরের এই বৃদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ান ফেডারেশনের ইন্দাসেশিয়া প্রজাতন্ত্রের বৃদ্ধ ‘এফাজ আলিয়ফ’ শেষ বয়সে পবিত্র কুরআন তিলাওয়াত শিখেছেন। কিছু দিন আগে তার চোখের অপারশেন করে দৃষ্টি শক্তি ফিরিয়ে পাওয়ার পর তিনি কুরআন শিক্ষা অর্জন করেছেন।

বৃদ্ধ এফাজ এখানো ককেশাস পার্বত্য অঞ্চলে নিজের বাগানে নিয়মিত কাজ করেন। দীর্ঘ দিন তিনি দৃষ্টিশক্তিহীনরত অবস্থায় ছিলেন। কিছু দিন পূর্বে চোখের অপারেশনের মাধ্যমে তিনি দৃষ্টি শক্তি ফিরে পান।

এফাজ আলিয়ফ ১০০ বছর অতিবাহিত করেছেন। তার ৮ জন সন্তান এবং ৩৫ জন নাতি-পুতি রয়েছে। তিনি বলেন, আমি সর্বদা কঠিন কাজ করি এবং এর উদ্দেশ্য হচ্ছে আমার পরিবারকে সুষ্ঠভাবে পরিচালনা করা।

তিনি এখনো নিয়মিতভাবে তার নিজের ফল বাগানের পরিচর্যা নিজেই করেন। তার নিজের গ্রামকে শুধুমাত্র একবার ছাড়া কখনোই ত্যাগ করেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তিনি তার গ্রামকে ত্যাগ করেছিলেন। তিনি সর্বদা তার গ্রামেই জীবন যাপন করেছেন।

তিনি সুস্থ জীবনের অধিকারী। তার জীবনে কখনোই ধূমপান করেননি। নিজের খামারের ফল এবং শাক সবজী খান এবং ঝরনার পানি পান করেন। এভাবে জীবন যাপন করে তিনি দীর্ঘায়ু লাভ করেছেন।

শেষ জীবনে এসে কুরআন পড়তে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন।

সূত্র: ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ