মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভারতের মধ্যপ্রদেশে শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার  ইসলাম: গতকাল রোববার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের এক সিদ্ধন্তে জানানো হয়েছে যে, এখন খেকে ভারতের মধ্যপ্রদেশে ১২ বছর বা তার কম বয়সী শিশু ধর্ষণ ও গণধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

ওই বৈঠকে সভাপতিত্ব করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, মধ্যপ্রদেশে সাম্প্রতিক কালে ধর্ষণ ও যৌন হেনস্তা বেড়ে যাওয়ায় রাজ্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এ নিয়ে একটি সংশোধনী বিল চলতি রাজ্য বিধানসভার অধিবেশনে পেশ করা হবে। আজ সোমবার রাজ্য বিধানসভার বৈঠক শুরু হচ্ছে। সেখানে বিলটি অনুমোদন করা হলে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে। পরে বিলটি অনুমোদিত হলে তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। রাষ্ট্রপতি অনুমোদন দিলে বিলটি আইনে পরিণত হবে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং বলেছেন, গত দুই মাসে মধ্যপ্রদেশে ধর্ষণ ও যৌন অত্যাচারের ঘটনা বেড়ে গেছে। এ মাসের প্রথম সপ্তাহে এক কিশোরী কোচিং থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার হয়। এরপরই রাজ্য সরকারের টনক নড়ে। তারা এ–সংক্রান্ত নতুন আইন এবং পুরোনো আইন সংশোধনের উদ্যোগ নেয়।

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে এই রাজ্যে ৪ হাজার ৩৯১টি ধর্ষণের ঘটনা ঘটে। আর ২০১৪ সালে এই সংখ্যা ছিল ৫ হাজার ৭৬। অন্যদিকে, ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা ছিল ৪ হাজার ২৭৯। এর মধ্যে আবার অপ্রাপ্তবয়স্ক ছিল ২ হাজার ২৬০ জন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ