বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিধ্বস্ত আরাকানে এবার গুপ্তহত্যায় মেতেছে উগ্রপন্থী মগরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা আড়াই মাস সেনাবাহিনীর তাণ্ডবে বিধ্বস্ত আরাকানে এবার গুপ্ত হত্যায় মেতেছে উগ্রপন্থী মগেরা।

প্রশাসনের লেলিয়ে দেয়া মগের ‘নাডালা বাহিনী’ হত্যার জন্য সেসব রোহিঙ্গাদের টার্গেট করছে, যাদের বয়স ১০ থেকে ৪০ এর মধ্যে। সেনা নীপিড়নে যারা জীবন বাজি রেখে এখনো আরাকানে রয়ে গেছে, মূলত তাদের মধ্যে আতংক, ভয়-ভীতি সঞ্চার করতে গুপ্ত হত্যায় মেতেছে মগদল।

গত রোববার মংডুর কাইন্দা পাড়ার ছনবন্যায় ২ কিশোরের হাতবাঁধা লাশ উদ্ধারের পর, এবার একই এলাকায় আরো এক রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

সূত্র জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল আটটায় কাইন্দাপাড়ার লোকালয়ের অদূরে একটি বিভিৎস মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। লাশের শরীরের পেছনের দিকে দু’টি এবং মুখে একটি দায়ের কোপ রয়েছে ।

উদ্ধারকারীরা ধারণা করছেন, রাতেই এ হত্যাকাণ্ড ঘটেছে ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রোববার উদ্ধারকৃত ২ কিশোরের হত্যাকাণ্ডের সাথে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে। স্থানীয় রোহিঙ্গা বিদ্বেষী মগেরা রোহিঙ্গাদের গুপ্ত হত্যা চালাচ্ছে বলে অভিযোগ তাদের।

সূত্র: আরাকানটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ