প্রিন্স মুহাম্মদ বিন সালমান। এ সময়ের একটি আলোচিত নাম। ৩২ বছর বয়সী এ যুবরাজ এখন সৌদি আরবের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ইতিমধ্যেই ধর্মীয় ও রাষ্ট্রীয় বেশ কিছু সংস্কার উদ্যোগ হাতে নিয়ে তিনি বেশ আলোচিত ও সমালোচিত।
তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি দীর্ঘ কথা বলেছেন নিউইয়র্ক টাইমসের সাংবাদিক থমাস এল ফ্রাইডম্যানের সঙ্গে।
গত ২৩ নভেম্বর নিউইয়র্ক টাইমসে প্রকাশিত সাক্ষাৎকারটির অনুবাদ করেছেন আওয়ার ইসলামের বার্তা সম্পাদক আতাউর রহমান খসরু
প্রশ্ন : ক্ষমতা হস্তান্তরের পূর্বেই সংস্কার ও সৌদ পরিবারের উপর ক্ষমতা প্রয়োগের কারণ কী?
উত্তর : দুর্নীতির বিরুদ্ধে আমার সমর্থন পরিবারের বিরুদ্ধে ক্ষমতার প্রয়োগ বলা হাস্যকর। রাজ পরিবারের সিনিয়র অনেক সদস্যই ইতিমধ্যে এ অভিযান ও আমার সংস্কার কাজকে সমর্থন করেছে। বলা যায়, সংখ্যাগরিষ্ঠ সদস্য।
১৯৮০ সাল থেকে এখন পর্যন্ত চলমান দুর্নীতিই সৌদি আরবের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিবছর সরকারি আয়ের প্রায় ১০ ভাগ দুর্নীতিকারীদের পেটে যায়। রাষ্ট্রের উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতি ছড়িয়ে পড়ছে।
বিগত কয়েক বছর সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। কিন্তু সফল হতে পারে নি। কারণ কী? কারণ হলো, শীর্ষস্থানীয়রা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছিলো।
প্রশ্ন : আপনার বাবা ৫ দশক রিয়াদের গভর্নর ছিলেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে কাজ করার চেষ্টা করেও সফল হন নি। আপনি কিভাবে তাতে সফল হবেন?
উত্তর : আমার বাবা দেখেছিলেন, দুর্নীতির বাড়ার কারণে আমরা জি-২০ তে টিকতে পারছি না। তখন বাধ্য হয়ে ২০১৫ সালে তিনি দুর্নীতিবাজদের যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেন। বিশেষত ক্ষমতাশীল ও অভিজাত শ্রেণির। তিনি একটি টিম গঠন করেন। এ দল গত দুই বছর কাজ করà§