শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ পানিতে ডুবে মারা যাওয়া চার মাদরাসাছাত্রীর কবর হলো পাশাপাশি বিলে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু ঢাকায় চিকিৎসাধীন জমিয়ত নেতাকে দেখতে গেলেন মহাসচিব আফেন্দী বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৩১ শরণার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৩১ জন শরণার্থী নিহত হয়েছেন। আর ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার কোস্টগার্ড।

শনিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৬০ কিলোমিটার পূর্বে গারাবুল্লি উপকূলে এ ঘটনা ঘটে।

লিবিয়ার কোস্টগার্ডের মুখপাত্র কর্নেল আবু আজালা আবদুল বারির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দুটি নৌকায় করে শরণার্থীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু গারাবুল্লি উপকূলে গিয়ে প্রথম নৌকাটি ডুবে যায়। প

রে কোস্টগার্ড খবর পেয়ে ৩১ জনকে মৃত অবস্থায় এবং ৬০ জনকে জীবিত উদ্ধার করে। এ ছাড়া অপর নৌকাটিতে থাকা ১৪০ জনকে উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার ২৫০ জন শরণার্থীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। আর ইতালির কোস্টগার্ড বলেছে, মঙ্গলবার তারা এক হাজার ১০০ জন শরণার্থীকে উদ্ধার করেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম শুক্রবার বলেছে, ২০০০ সাল থেকে চলতি বছর পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৩৩ হাজার শরণার্থীর মৃত্যু হয়েছে। আর এ বছর প্রায় ৩ হাজার শরণার্থী মারা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ