শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ পানিতে ডুবে মারা যাওয়া চার মাদরাসাছাত্রীর কবর হলো পাশাপাশি বিলে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু ঢাকায় চিকিৎসাধীন জমিয়ত নেতাকে দেখতে গেলেন মহাসচিব আফেন্দী বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু

মরক্কোতে বৃষ্টি প্রার্থনায় মসজিদে মসজিদে নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরক্কোতে বৃষ্টির জন্য সব মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃষ্টির অভাবে দেশের কৃষিকাজ মারাত্মক হুমকির মুখে পড়ায় বাদশাহ সারা দেশের মসজিদগুলোতে বৃষ্টির জন্য মুসল্লিদের নামাজ আদায় করতে বলেছেন। খবর বিবিসির।

মরক্কোবাসীদের বৃষ্টির জন্য নামাজ পড়তে একটি রাজকীয় আদেশ জারি করেছেন বাদশাহ মোহাম্মদ। বৃষ্টির অভাবে মৌসুমী খাদ্যশস্যের উৎপাদন ব্যহত হচ্ছে।

এ মাসের শুরুতে খাদ্য বিতরণকালে ১৫ জন নিহত হয়। বৃষ্টির কারণে খাদ্যশস্য উৎপাদন কম হচ্ছে বলে বিভিন্ন জিনিসের দামও অনেক বেড়ে গেছে।

দেশটির প্রায় ৪০ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। গত বছরের খরার কারণে দেশটির হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন। শুক্রবার ক্রাউন প্রিন্স মৌলেই এল হাসানের নেতৃত্বে মুসল্লিরা নামাজ আদায় করেছেন। টিডিএন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ