শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ পানিতে ডুবে মারা যাওয়া চার মাদরাসাছাত্রীর কবর হলো পাশাপাশি বিলে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু ঢাকায় চিকিৎসাধীন জমিয়ত নেতাকে দেখতে গেলেন মহাসচিব আফেন্দী বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু

ভারতে কুয়ায় ঝাঁপ দিয়ে ৪ ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

ভারতের তামিলনাড়ু প্রদেশের ভেলোরের পানাপাক্কাম সরকারি স্কুলের দশম শ্রেণীর চার ছাত্রী এক সঙ্গে কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

২৪ নভেম্বর শুক্রবার পানাপাক্কাম সরকারি স্কুল থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় গনমাধ্যম সূত্রে জানা গেছে, দীপা, মণীষা, শঙ্করী ও রেবতী নামের চার ছাত্রী টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ করে। পরে স্কুলের শিক্ষকরা অভিভাবকদের ডেকে নিয়ে খারাপ রেজাল্টের কথা জানান। এ কারণে তারা আত্মহত্যার পথ বেছে নেয়।

শুক্রবার স্কুলে ব্যাগ রেখেই উধাও হয়ে ‌যায় ওই চার ছাত্রী। অনেক খোঁজাখুঁজির পরেও স্কুলের কোথাও তাদের পাওয়া যায় নি। পরে স্কুল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি কুয়ার পাশে ওই ছাত্রীদের দুইটি সাইকেল দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে সেই কুয়া থেকে চার জনের মরদেহ উদ্ধার করে।
এছাড়া এ ঘটনায় দুই শিক্ষিকাকে বরখাস্তও করা হয়েছে বলে জানা গেছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ