বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

উগ্রবাদ ও সংঘাত এড়াতে আলোচনার পথ খুলে দিন : তাহের আশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম 
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল থেকে চলমান সংকট নিরসন ও বড় ধরনের সংঘাত এড়াতে সরকারি পর্যায়ে আলোচনার দ্বর খুলে দিতে আদহ্বান জানিয়েছেন পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়াম্যান ও বেফাকুল মাসাজিদের প্রধান আল্লামা তাহের মাহদমুদ আশরাফি।

আজ এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, জেদ, হঠকারিতা এবং সরকারি বল প্রয়োগ কখনো সমাধানের পথ হতে পারে না। বরং এতে সাধারণ জনগণের মাঝে চরম নেতিবাচক প্রভাব পড়ে।

তিনি বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করে বলবো খতমে নবুওত হলফনামা ও ‘সিইউন বি’ ও ‘সিইউন সি’ কে বা কারা রহিত করতে চেয়েছিলো তাদেরকে সনাক্ত করুন। আর এতে যদি কোন মন্ত্রী জড়িত থাকে তাহলে দয়া করে তাকে পদত্যাগ করতে বলুন। কোরআনে আল্লাহ বলেছেন একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা পুরো মানব জাতিকে হত্যা করার নামান্তর। সুতরাং একজন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষের জীবন সংকটাপন্ন হবে তা মেনে নেয়া যয় না।

তাহের আশরাফি আরো বলেন, খতমে নবুওত এটা সরাসরি ঈমান ও আকিদার সাথে সম্পৃক্ত৷ এখানে তৌহিদি জনতা বিলকুল ছাড় দিতে প্রস্তুত নয়৷ সরকারে জন্য উচিত হবে শক্তি প্রয়োগের পথ পরিহার করে আলোচনার পথ অবলম্বন করা৷

বড় ধরণের সংঘাত এড়াতে চাইলে এখনই আলোচনার পরিবেশ তৈরী করুন৷ দেশের শীর্ষ আলেম, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী ও আন্দোলনরত নেতাদের নিয়ে আলোচনায় বসুন৷ আজকে রাজধানী ইসলামাবাদে যে ভয়ংকর পরিস্থিতি দেখা গেছে তা দেশের জন্য বড় বিপদের কারণ হতে পারে৷ আমাদের মনে রাখতে হবে কোনোভাবেই যেনো নিজেদের শক্তি নিজেদের বিরুদ্ধে ব্যবহার না করি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ