শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

সোশ্যাল মিডিয়ায় ফের হাসির খোরাক ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফের বালকসুলভ মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর জন্য তিনি হাসির পাত্র হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবার ট্রাম্প টুইট করে জানান, “সম্ভবত এ বছরেও আমাকে বর্ষসেরার শিরোপা দেবে টাইমস। সে কারণে আমাকে ডাকা হয়েছিল। ” পাশাপাশি তিনি আরও দাবি করেন, টাইমস'র দেওয়া প্রস্তাব নাকি তিনি ফিরিয়ে দিয়েছেন।

ট্রাম্পের এমন দাবির পর পরই পাল্টা প্রতিক্রিয়া দিয়ে টাইমস মার্কিন প্রেসিডেন্টের দাবিকে নস্যাৎ করেছেন। টাইমস পাল্টা টুইট করে জানিয়েছে, “কী ভাবে বর্ষসেরা বাছাই করা হয়, প্রেসিডেন্টের ধারণা নেই। আগামী ৬ ডিসেম্বরের আগে এ বিষয়ে কারও সঙ্গেই কথা বলি না আমরা। কোনও মন্তব্যও করি না। ” এরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ট্রোলড হতে থাকেন ট্রাম্প।

ম্যাগাজিনের চিফ কনটেন্ট অফিসার অ্যালান মুরে জানান, প্রেসিডেন্ট বর্ষসেরা নিয়ে যে টুইট করেছেন, তার মধ্যে কোনও সত্যতা নেই।

যদিও টাইমস'র প্রতিক্রিয়ায় পাল্টা কোনও টুইট করেননি ট্রাম্প।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ