শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে মঙ্গাওয়ার শপথ গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

জিম্বাবুয়ের স্বাধীনতার ৩৭ বছর পর দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছে এমারসন মঙ্গাওয়া।

তিনি স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় শপথ গ্রহণ করেন।

তার শপথগ্রহণের মধ্য দিয়ে বহু নাটকীয়তা অবসান ঘটিয়ে নতুন যুগে প্রবেশ করলো জিম্বাবুয়ে। তার শপথ গ্রহণের সময় রাস্তায় নানা বয়সী মানুষ নেমে আসে এবং উল্লাস প্রকাশ করে।

শপথ বাক্যে মঙ্গাওয়া বলেন, ‘আমি এমারসন ডাম্বুডজা মঙ্গাওয়া জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলাম। আমি অবশ্যই জিম্বাবুয়ের আইন ও সংবিধানের প্রতি বিশ্বস্ত ও অনুগত থাকবো।’

দেশটির প্রধান বিচারপত্রি এ শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণের পরপরই তাকে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক চেইন ও পদকসমূহ লাগিয়ে দেয়া হয়।

৭৫ বছর বয়স্ক মঙ্গাওয়া সাবেক  প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু নিজ স্ত্রীকে উত্তসূরী করতে মঙ্গাওয়াকে পদচ্যূত করেন তিনি।

অন্যদিকে ক্ষমতাচ্যূত প্রেসিডেন্টের রবার্ট মুগাবের (৯৩) এর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সূত্র : ডেইলি সাবাহ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ