মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হেফাজতের শানে রেসালাত সম্মেলন শুরু ২৪ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. আসহাব উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধি

দেশের বহুল আলোচিত অরাজনৈতিক, আধ্যাত্মিক ও ইস্যূভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় মহানবী সা. এর পবিত্র সীরাত আলোচনা উপলক্ষ্যে আগামী ২৪ ও ২৫ নভেম্বর  শুক্রবার ও শনিবার নগরীর জমিয়তুল ফালাহ (বিশ্ব মসজিদ) ময়দানে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হবে।

আমিরে হেফাজত শয়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ২ দিনব্যাপী এ শানে রেসালাত সম্মেলনের আহ্বান করেছে। সম্মেলনকে সফল করার লক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ ও সম্মেলন ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি প্রায় শেষের দিকে।

সরে জমিনে দেখা যায়, হেফাজত নেতৃবৃন্দ সম্মেলনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করছেন। মাঠে সামিয়ানা টাঙ্গানোর জন্য খুঁটি লাগানো হচ্ছে।

সম্মেলন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, জামিয়া আহলিয়া হাটহাজারীর মহাপরিচালক ও শাইখুল হাদীস শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি, হেফাজত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নগর নেতৃবৃন্দ।

এছাড়াও, শানে রোসালাত সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন এবং বয়ান করবেন। বিশেষ করে হেফাজতে ইসলামস বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দসহ আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আজিজুল হক আল-মাদানী, মাওলানা জুনাইদ আল-হাবিব, মাওলানা আবদুল বাসেত খান, খালেদ সাইুল্লাহ আইয়ুবী, মুফতি ফয়জুল্লাহসহ অনেকেই বক্তব্য রাখবেন।

‘হেফাজত নিয়ে মিথ্যা সংবাদ দেখে আমরা মর্মাহত হয়েছি’

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ