যুবাইর হানিফ
শিক্ষার্থী: দারুল উলুম দেওবন্দ, ভরত৷
ইসলামে দ্বীনি মাদারিসের সূচনা হয়েছিলো সেই মাসজিদে নববীর আসহাবে সুফফা-সাহাবাদের দিয়ে। আর এই ধারায় ৪০০ হিজরী পর্যন্ত তা'লিম তাদরিসের কাজ মাসজিদেই সম্পাদিত হতো। অর্থাৎ মাসজদের কোন একপাশ তা'লিম, তাদরিসের জন্যে বিশেষভাবে নিার্ধারণ করা থাকতো। তখন মাদারসা মকতবের প্রচলিত পদ্ধতি ছিলো না।
বর্তমানের নিয়মতান্ত্রিক মাদরাসার সূচনা হয় পঞ্চম শতাব্দি থেকে৷সাধারণত বলা হয় এই ধারার সর্বপ্রথম মাদরাসা প্রতিষ্ঠা করেন বাগদাদে মাদরাসায়ে নিযাামিয়া নামে বাদশাহ নিযামুল মুলক তুসি রহ. (মৃত্য: ৪৮৫হি.)
কিন্তু ‘তারিখে দারুল উলুমে’ বলা হয় এই ধারণাটি সঠিক নয়৷বরং আল্লাহ তা'য়ার পক্ষ থেকে সর্বপ্রথম মাদরাসা প্রতিষ্ঠা করার সৌভাগ্য অর্জন হয় আফগানিস্তানের প্রসিদ্ধ ন্যায়পরায়ণ শাসক সুলতান মাহমুদ গজনবির।(মৃত্যু:৪২১হি.)
তিনিই ৪১০হিজরিতে তাঁর এলাকা- গাজনোর আরুসুল মুলক"عروس الملك"
নামক মাসজিদের পাশে ইতাহাসের সর্বপ্রথম এই নিয়মতান্ত্রিক মাদরাসার সূচনা করেন৷
তারই ক্রমধারয়৩০/৫/১৮৬৬ইং,۱۵/۱/۱۲۸۳ হিজরি সনে বৃহস্প্রতিবার ছাত্তা মাসজিদের আঙ্গিনায় ছোট্ট একটি আনার গাছের ছায়ায় একই নামের দুজন ছাত্র-উস্তাদ দিয়ে দারুল উলুম দেওবন্দের সূচনা হয়৷ ছাত্র ছিলেন মাহমুদ হাসান রহ. পরবর্তি শাইখুল হিন্দ৷ আর উস্তাদ ছিলেন মোল্লা মাহমু দদেওবন্দী রহ.
সেই দারুল উলুম আজ বিশ্বের এক অবিস্মরণীয় প্রতিষ্ঠান৷ যুগে যুগে বাতিলের মুকাবিলা করে এসেছে এই দারুল উলুমের শিষ্যরাই৷মাধ্যমে আজও উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে,হবে,ইন শাআল্লাহ৷
এই দারুল উলুম এমন একটি বৃক্ষ যার ফল আজ বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে।এমন কোন রাষ্ট্র নেই যেখানে দারুল উলুমের সন্তান নেই৷ যার উদ্দেশ্য ইবক্বায়ে হাক্ব ইমহায়ে বাতিল৷ উপমহাদেশে মাদারিসের মূলভিত্তি এরই মাধ্যমে শুরু হয়৷
সেই মাদারে ইলমী দারুল উলুমে কে না আসতে চায়? আল্লাহর হাজারও শোকর তিনি আমাকে দারুল উলুমের ছাত্রত্ব গ্রহণের সুযোগ করে দিয়েছেন। এই দারুল উলুমের প্রতিটি বিষয় আমাকে আকর্ষণ করেছে৷ যুগিয়েছে এক অনন্য প্রেরণা।শিখিয়েছে কেমন করে কন্ট্রোল করতে হয়, দেখিয়েছে কেমন পরিচালানা করতে হয়৷
এই জামিয়া à¦