শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

ইসরায়েল সীমান্তে সেনা মোতায়েন করলো লেবানন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লেবাননের সেনাবাহিনী প্রধান ইসরায়েলি সেনাদের হামলার আশঙ্কায় লেবাননের দক্ষিণ সীমান্তে সেনাদের ‘পূর্ণ প্রস্তুতি’ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন এক টুইট বার্তায় এ নির্দেশ দেন। তিনি জাতিসংঘ রেজ্যুলেশন ১৭০১ অনুযায়ী ইসরায়েল সীমান্তে স্থিতিশীলতা রক্ষা চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে লেবাননের সেনা সদস্যদের নির্দেশ দেন।

ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ শেষে ২০০৬ সালে করা চুক্তি অনুযায়ী, লেবানন সীমান্তের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব দেশটির সেনা সদস্যদের দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরব সফরে গিয়ে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় হিজবুল্লাহ নেতা সাঈদ হাসান নাসারুল্লাহ হারিরিকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনও একই অভিযোগ করেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ