শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিতে তৃণমূলকে তাগিদ আমিরে মজলিসের ব্যাকুল হৃদয়ের আনন্দ বেদনা

পাকিস্তানকে চাপে রাখতে দু’টি ফ্রন্ট খুলেছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানকে চাপে রাখতে দু’টি ফ্রন্ট খুলেছে ভারত। শনিবার এমনটা অভিযোগ জানিয়েছেন পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নাসির খান জানজুয়া।

জানা যায়, শনিবার জার্মানির রাষ্ট্রদূত মার্টিন কবলার ও আফগানিস্তান-পাকিস্তানের জন্য নিযুক্ত বিশেষ প্রতিনিধি মার্কাস পজেলের সঙ্গে আলোচনায় বসেন পাক ‘এনএসএ’ জানজুয়া। বৈঠকে আঞ্চলিক স্থিতাবস্থা ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয় বলে জানায় এনএসএ দপ্তর।

তবে বিশ্লেষকরা মনে করছেন, চলতি বছরের ব্রিকস সন্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নাজেহাল হয় পাকিস্তান। এমনকি ওই দেশটির পাশে দাঁড়ায়নি ‘পরমবন্ধু’ চিনও। ফলে প্রবল চাপে পড়েছেন সে দেশের নীতিনির্ধারকরা।

আফগানিস্তানে নয়াদিল্লির ক্রমবর্ধমান প্রভাবে অশনি সংকেত দেখছে ইসলামাবাদ। তারই প্রমাণ মিলল পাক নিরাপত্তা উপদেষ্টার বয়ানে। তার বক্তব্য, “আফগানিস্তানে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে ভারত। এছাড়াও কাশ্মীর সীমান্তে আগ্রাসন চালাচ্ছে ভারতীয় সেনা। এভাবেই ‘দুটি ফ্রন্ট’ খুলে আমাদের বেকায়দায় ফেলতে চাইছে পড়শি দেশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ