সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

রাখাইনে ফের গোলাগুলি, আকাশে কালো ধোঁয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি গ্রামে ফের গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। বুধবার মধ্যরাতের এ ঘটনায় সীমান্তের এপারের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী প্রত্যক্ষ করেছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

রাখাইনের পেরানপ্রু, টেকিবুনিয়া, চাকমাকাটা, রাইম্মাখালী, বালুখালী, তুমব্রুল্যান্ডসহ বেশ কয়েকটি গ্রামে বুধবার রাত ১২টার পর গোলাগুলি শুরু হয়; যা বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলে।

সীমান্তে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি'র উপ-অধিনায়ক মেজর শরিফুল ইসলাম জোমাদ্দার। তিনি বলেন, 'বুধবার রাতে ওপারে গোলাগুলির ঘটনা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'

কক্সবাজার ৩৪ বিজিবি'র  উপ-অধিনায়ক মেজর ইকবাল আহমেদ জানান, সীমান্তের ওপারে বুধবার রাত থেকে ভোর পর্যন্ত প্রচণ্ড গুলির শব্দ শোনা গেছে।

সীমান্তবর্তী কক্সবাজারের টেকনাফের বাসিন্দা আবদুল করিম ও মো. ইয়াছিন জানান, বুধবার মধ্যরাতে দমদমিয়ার ঠিক পূর্বে মিয়ানমারের পেরানপ্রু এলাকায় গুলিবর্ষণের শব্দ পাওয়া গেছে। প্রায় আধাঘণ্টা ধরে সেখানে গোলগুলির শব্দ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমারের আরকানে সহিংসতা শুরু হলে রোহিঙ্গা মুসলিমদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যা করে সেনারা। এর ফলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়ে পালিয়ে আসেন এবং এখনো প্রতিদিন রোহিঙ্গা পালিয়ে আসতে থাকেন।

এদিকে টেকনাফে নতুন করে ঢুকেছে আরো শতাধিক রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু। বৃহস্পতিবার ভোর রাত থেকে শাহপরীর দ্বীপের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, 'সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছ থেকে গোলাগুলির বিষয়টি শুনেছি। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।'

তিনি আরও জানান, মিয়ানমার থেকে আরও দুই লাখের মতো রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসতে পারে—এমন খবর রয়েছে।তবে প্রতিদিন সীমান্ত পেরিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দিয়ে ক্যাম্পে পাঠানো হচ্ছে বলেও জানান ইউএনও।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ