শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিতে তৃণমূলকে তাগিদ আমিরে মজলিসের

আফ্রিকায় ভারতীয় যুবকের রাজত্ব দাবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 

আফ্রিকার পরিত্যাক্ত ভূমিতে নিজের রাজত্ব দাবি করেছে ভারতীয় এক যুবক। ভারতীয় ওই যুবকের নাম সুযশ দীক্ষিত। আর ঘোষিত ওই ভূখণ্ডের নাম ‘দ্য কিংডম অব দীক্ষিত’।

কেবল রাজত্ব দাবি নয়; এরইমধ্যে দেশটির জাতীয় পতাকা, পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় প্রাণী ঘোষণা করেছেন তিনি। দেশটিতে বসবাস করতে চায় এমন নাগরিকদের অনলাইনে আবেদন করার আহ্বান জানান সুযশ। ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ৮০০ জন অনলাইনে আবেদন করেছে বলে জানা গেছে।

দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে ইতোমধ্যে তার বাবার নাম ঘোষণা করেছে ওই তরুণ। তার বাবা একজন বিজ্ঞানী বলে জানা গেছে। দীক্ষিত নিজে একজন ব্যবসায়ী এবং একটি আইটি ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রযুক্তি বিভাগের এক প্রতিবেদনে এমনটা জানা গেছে। প্রতিবেদনে জানা যায়, বীর তাউইল নামের ওই এলাকাটি মিসর ও সুদানের মধ্যবর্তী স্থানে অবস্থিত। তবে কেউ এলাকাটির দাবি করছে না।

মিশরে একটি আইটি ফার্মে ব্যবসার কাজে গিয়ে দীক্ষিত ২০ দিন আগে ওই এলাকাতে ঘুরতে যান। পরে কেউ এই এলাকার দাবিদার নন জানতে পেরে, নিজেই এলাকাটির ভূখন্ড দাবি করে বসেন। শুধু তাই নয় একজন পররাষ্ট্রমন্ত্রীও তিনি নিয়োগ দিয়েছেন ইতোমধ্যে।

উল্লেখ্য, ২০১৪ সালে আমেরিকার এক পর্য্টক এলাকাটিতে নিজের সাম্রাজ্য নির্মাণের ঘোষণা দিলেও, কয়েক দিন পরেই তিনি দেশে ফিরে যান। এলাকাটিতে একসময় মানুষের বাস ছিল বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ