শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফেসবুক একটা দানব! বললেন প্রতিষ্ঠানটির সাবেক প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে একটা দানব বলে অভিহিত করেছেন প্রতিষ্ঠানটির সাবেক প্রেসিডেন্ট শন পার্কার। তিনি বলেন, ফেসবুক শিশুদের মস্তিষ্কের যে কী ক্ষতি করছে তা শুধু উপরওয়ালাই বলতে পারবেন। অ্যাক্সিওস নামের একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। খবর বিজনেস ইনসাইডারের।

ফেসবুকের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা মানুষের ‘দুর্বলতাকে’ পুঁজি করে ব্যবসা করছে। পার্কার বলেন, এটা নিয়ে আমি এতটাই উদ্বিগ্ন যে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হলাম।

পার্কার বলেন, ফেসবুকের মতো এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরির পেছনে মূল যে উদ্দেশ্য কাজ করেছে তাহলো যতটা সম্ভব মানুষের সময় এবং মনোযোগ কেড়ে নেয়া। প্রতি মুহূর্তেই মস্তিষ্কে ডোপামিনের মতো এক ধরনের উত্তেজনা কাজ করে যে কেউ পোস্ট বা ছবিতে লাইক বা কমেন্ট করলো কিনা অথবা কেউ নতুন কিছু পোস্ট করলো কিনা। আর এর মাধ্যমেই ব্যবহারকারীরা এখানে কনটেন্ট বাড়িয়ে চলেছে।

পার্কার আরো বলেন, এটির উদ্ভাবক মার্ক, কেভিন সিস্ট্রোম ও আমি। আমরা সবাই এই ব্যাপারটি ভালোভাবেই বুঝেছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমরা এই কাজটি করেছি।

তবে পার্কারের এই বক্তব্য নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফেসবুক। ফেসবুক আজ যে অবস্থানে এসেছে সেটির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পার্কারের। ফেসবুক প্রতিষ্ঠার এক বছরের মাথায় প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট হিসেবে যোগদেন তিনি।

প্রথমদিকে জাকারবার্গ ফেসবুক নিয়ে খুব বেশি আশাবাদী না থাকলেও তখনই এর ভবিষ্যৎ দেখেছিলেন পার্কার। প্রথম বিনিয়োগকারী হিসেবে পিটার থিয়েলকে ফেসবুকে বিনিয়োগ করাতেও রাজি করান পার্কার।

আরএম