বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জোড়ে অংশ নিতে দিল্লির নিজামুদ্দীনের প্রতিনিধিরা ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাবলীগ জামাতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা। এর প্রস্তুতি হিসেবে প্রতি বছর ইজতেমার আগে অনুষ্ঠিত হয় ৫ দিনের জোড়। চলতি বছরের জোড় ইজতেমা শুরু হচ্ছে ১৭ নভেম্বর।

জানা যায়, জোড়ে অংশ নিতে বিশ্ব তাবলীগের কেন্দ্রীয় মারকাজ দিল্লির নিজামুদ্দীনের ৬ জন সাথী আজ বুধবার ঢাকায় এসে পৌঁছেছেন। বর্তমানে তারা কাকরাইল মারকাজে অবস্থান করছেন।

জোড়ে অংশ নিতে নিজামুদ্দীন থেকে পাঠানো প্রতিনিধিরা হলেন, মিয়াজী আজমত, ভাই মুশতাক, মাওলানা ফারুক, মাওলানা শামীম আহমদ ও তার ছেলে এবং মাওলানা সাজিদুর রহমান।

১৭ নভেম্বর শুক্রবার বাদ ফজর টঙ্গীর ইজতেমা ময়দানে আম বয়ানের মাধ্যমে শুরু হবে জোড়। এতে তাবলীগ জামাতের দেশি বিদেশি মুরব্বিগণ বয়ান করবেন। নিজামুদ্দীনের প্রতিনিধিরা ৫ দিন ময়দানেই অবস্থান করবেন।

২১ নভেম্বর দুপুরে মুনাজাতের মাধ্যমে শেষ হবে জোড় ইজতেমা। এবার জোড় ইজতেমায় দেশের ৬৪টি জেলা থেকে আড়াই লাখ থেকে তিন লাখ মুসল্লী অংশ নেওয়ার কথা রয়েছে।

কালেমা, নামাজ, ঈমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলিগের উদ্দেশ্য ও মেহনত সম্পর্কে এ জোড় ইজতেমায় মুরুব্বিরা দাওয়াতের মাধ্যমে মৌলিক বিষয়াদির উপর বয়ান করবেন। বিভিন্ন মেয়াদে চিল্লাধারী মুসল্লীরা এ জোড় ইজতেমায় অংশ নেন। জোড় ইজতেমা শেষে মুসল্লীরা বিভিন্ন এলাকায় তাবলীগী কাজে ছড়িয়ে পড়েন।

মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ২০১৮ সালের ১২ জানুয়ারি। ১৪ জানুয়ারি প্রথম পর্ব শেষে চার দিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০১৮ সালের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

বৃহস্পতিবার যাত্রাবাড়ী মাদরাসায় তাবলীগের শূরা ও আলেমদের বৈঠক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ