সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

চুক্তি হওয়ার ৩ সপ্তাহের মধ্যে নাগরিকদের ফিরিয়ে নেবে মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য চুক্তি স্বাক্ষরিত হলে ৩ সপ্তাহের মধ্যে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি।

গতকাল সোমবার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের ৩১তম সম্মেলনের এক প্ল্যানারি অধিবেশনে সু চির পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দেয়া হয়।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চলমান সম্মেলনের একটি প্লেনারি সেশনে মিয়ানমারের স্টেট কাউন্সিলর সু চি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দেন বলে ফিলিপিন্সের প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রক জানিয়েছেন।

রুদ্ধদ্বার ওই বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, মিয়ানমার বলেছে, তারা কফি আনান রিপোর্ট বাস্তবায়নের প্রক্রিয়ায় আছে, তারা ত্রাণ সহায়তাকে স্বাগত জানাচ্ছে। বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারকে সই হওয়ার তিন সপ্তাহের মধ্যে বাস্তুচ্যুতদের প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের প্রতিনিধিরা ওই অধিবেশনে রোহিঙ্গা সংকট আলোচনায় তোলে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সিএনএন ফিলিপিন্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ