বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৌদি আরব আমাকে আটকে রাখেনি, শিগগির দেশে ফিরবো: হারিরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের পদত্যাগ করা প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, আমাকে রিয়াদে আটকে রাখা হয়নি শিগগির দেশে ফিরবো।

সাদ হারিরি রিয়াদের ফিউচার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

এসময় তিনি তার আটক থাকার গুঞ্জন নাকচ করেন। তার মন্ত্রিসভার সদস্যদের দাবি রিয়াদে আটক রয়েছেন হারিরি।

চলতি বছরের ৪ নভেম্বর (শনিবার) সৌদি আরবে গিয়ে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী হারিরি। দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের অভিযোগ হারিরিকে সৌদি আরব অপহরণ করেছে।

হারিরি বলেন, আমি পদত্যাগ করেছি। এবং খুব শিগগিরই সেই পদত্যাগপত্র জমা দিতে লেবাননে যাবো।

হিজবুল্লাহকে নিয়ে তিনি বলেন, হিজবুল্লাহর সঙ্গে আমার কোনও বিরোধ নেই। তবে তারা আমাদের দেশ ধ্বংস করে দিচ্ছে, এটা আমি মেনে নিতে পারি না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ