সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

মিয়ানমার সেনা বাহিনীর যৌন অত্যাচারের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে উঠাবে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

মিয়ানমারের রাখাইন প্রদেশের মুসলিম নারীদের উপর সামরিক বাহিনীর চালানো যৌন সহিংসতাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলবে জাতিসংঘ।

জাতিসংঘের পক্ষ থেকে একজন উর্ধ্বতন কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ আদালতকে বিষয়গুলো অবহিত করবেন।

যুদ্ধকালীন যৌন সহিংসতা সম্পর্কে জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেন অভিযোগ করেছেন, মিয়ানমারের সশস্ত্র বাহিনী একটি রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌন সহিংসতাকে একটি পরিকল্পিত ত্রাস ছড়ানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

মিয়ানমার পালিয়ে আসা রোহিঙ্গা নারীদের অনেকের মুখেই শোনা গেছে ধর্ষণের শিকার হওয়ার কথা। আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়গুলো বারবার এসেছে।

প্রমীলা প্যাটেল বলেন, এর লক্ষ্য হচ্ছে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করা। গণহত্যার সময় ধর্ষণকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়।

বাংলাদেশে আশ্রয় নেয়া লক্ষ লক্ষ রোহিঙ্গাদের শরণার্ধী শিবিরগুলোতে সফর করে বিভিন্ন বয়েসের নারীদের সঙ্গে কথা বলেন প্রমীলা প্যাটেন।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ