বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ মাওলানা আতাউল্লাহ বিন হাফেজ্জির হার্টের অপারেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

আজ হজরত হাফেজ্জি হুজুর রহ. এর ছোট ছেলে এবং খেলাফত আন্দোলন বাংলাদেশের আমির হাফেজ মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ-এর হার্টের অপারেশন হবে।

দিল্লির ‘মেক্স সাকেট’ হাসপাতালে এ অপারেশন হবে।

আর কিছুক্ষণের মধ্যেই তাকে অপারেশন থিয়েটারে নেয়া হবে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী।

তিনি জানান, গতকাল দিল্লির ‘মেক্স সাকেট’ তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে ওটিতে নেয়া।

সবকিছু ঠিক থাকলে এ সপ্তাহের শেষে তিনি দেশে ফিরবেন।

হাসপাতালে মাওলানা আতাউল্লাহর সঙ্গে রয়েছেন তার ছেলে মাওলানা সানাউল্লাহ ও তার স্ত্রী।
উল্লেখ্য, জামিয়া নুরিয়ার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা শাহ আতাউল্লাহ বিন হাফেজ্জি দীর্ঘদিন হার্টের সমস্যা ভুগছিলেন। ইতোমধ্যে একবার তার হার্টে রিং পরানো হয়েছে। কিন্তু বিশেষ কোনো উন্নতি না হওয়ায় তিনি ভারতে গেছেন।

দেশের বিশেষজ্ঞ ডাক্তাদের পরামর্শক্রমেই তিনি ভারত গেছেন বলে জানান তিনি। দিল্লির “মেক্স সাকেট” হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হবে।

চিকিৎসা শেষে আগামী ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী তার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।

উন্নত চিকিৎসার জন্য ভারত গেলেন মাওলানা আতাউল্লাহ বিন হাফেজ্জি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ