শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিতে তৃণমূলকে তাগিদ আমিরে মজলিসের ব্যাকুল হৃদয়ের আনন্দ বেদনা

২০২২ সালের মধ্যেই ভারতে ‘রাম রাজ্য’ প্রতিষ্ঠা হবে: যোগী আদিত্যনাথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন,  ২০২২ সালের মধ্যেই এ দেশে ‘রাম রাজ্য’ প্রতিষ্ঠা হবে।

শনিবার এক অনুষ্ঠানে বিজেপির বিতর্কিত এই নেতা একথা বলেন। তার এই কথায়,  আগামী পাঁচ বছরের মধ্যে অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ সম্পন্ন হবে বলে ইঙ্গিত পাওয়া যায়।

সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদও এমনটা দাবি জানিয়েছে। দিন দুয়েক আগে বিশ্ব হিন্দু পরিষদ-এর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ২০১৮ সালের মধ্যেই রাম মন্দির নির্মাণ করা হবে। এর জন্য একটি অ্যাকশন প্লান বানানো হচ্ছে। তারপরই যোগীর এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই যোগী হাজির হয়েছিলেন অযোধ্যার বিতর্কিত ভূমিতে। প্রায় ১৫ বছর পর এই বিতর্কিত অঞ্চল সফরে গিয়েছিলেন উত্তরপ্রদেশের কোনও মুখ্যমন্ত্রী। তারপর থেকেই রাম মন্দির নিয়ে নানা জল্পনা শুরু হয়ে যায়।

যোগীর দাবি, তাঁর গুরু মহন্ত অবৈদ্যনাথ রাম মন্দির তৈরির লড়াইয়ের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তাঁর স্বপ্নই এবার পূরণ করার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, ২০২২ সালের মধ্যে দেশ থেকে দারিদ্র, নৈরাজ্য, কলুষতা দূর করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতেই ‘রাম রাজ্য’ প্রতিষ্ঠানের ইঙ্গিত মেলে। সম্প্রতি সেদিকেই লক্ষ্য করে একটু একটু করে কাজ এগোচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ