বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩৩ পৌরসভা-ইউপি-উপজেলায় ভোট ২৮ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২৮ ডিসেম্বর দেশের ১৩৩টি পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সাধারণ ও উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি এ তারিখ ঘোষণা করেছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ নভেম্বর, বাছাই ২৮ ও ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৭ ডিসেম্বর। ভোট অনুষ্ঠান ২৮ ডিসেম্বর।

রবিবার (১২ নভেম্বর) মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচনের তফসিল ঘোষণার জন্যে নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানান ইসির যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান।

তিনি বলেন, ‘বিভিন্ন পদে সাধারণ ও উপনির্বাচনের ভোটের তারিখ কেন্দ্রীয়ভাবে অনুমোদন করেছে ইসি। এখন সংশ্লিষ্ট স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে রিটার্নিং অফিসার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করবে।’

তিনি আরও বলেন, ‘১৩৩টি এলাকায় নির্বাচনের মধ্যে ৪টি পৌরসভায় সাধারণ, ৩টি পৌরসভায় উপনির্বাচন, ৩৪ ইউপিতে সাধারণ ও ৯১ ইউপিতে উপনির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হবে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ