বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইরানে সুন্নী মুসলিমদের উপর নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 হাওলাদার জহিরুল ইসলাম:

ইরানের সুন্নী মতালম্বী একজন ধর্মীয় নেতা জানিয়েছেন ইরান সরকার নতুন করে সুন্নী মুসলিম নাগরিকদের উপর অভ্যতরীণ চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করেছে৷

গণমাধ্যমে প্রকাশিত বেলুচিস্তানের অধিবাসী সুন্নী আলেম মাওলানা আবদুল হালিম জানিয়েছেন, রাষ্ট্রের মধ্যে সুন্নী মুসলিমদের জীবন যাপন সংকীর্ণ করে দেয়া হয়েছে৷ সরকারিভাবে নানা প্রকার অশ্বস্তিত্ ফেলা হচ্ছে সুন্নীদেরকে৷ তিনি বলেন, উত্তরাঞ্চলীয় শহর মাশহাদ সফর কালে আমাকে হেনস্তার শিকার হতে হয়েছে৷

আমাকে রাজধানী তেহরানে ফিরে যেতে বাধ্য করা হয়েছে৷ এরপর থেকে আমাকে অন্য কোনো প্রদেশে বের হতে দেয়া হয়নি৷ তিনি বলেন, সিস্তান, বেলুচিস্তানের সুন্নীদের চলাফেরার ওপর অকারণে বাধা প্রদান করা হচ্ছে৷ তাদেরকে অন্য কোনো প্রদেশে সফর করতে দেয়া হচ্ছে না৷

এদিকে ইরানের কয়েকটি মানবাধিকার সংস্থা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছে যে, প্রসিদিধ সুন্নী আলেম আল্লামা আবদু হামিদকে নিজ প্রদেশ ব্যতীত বাইরে কোথাও যেতে দেয়া হচ্ছে না৷

ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির দ্বিতীয় বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পেছনে সুন্নী আলেমদের বিশেষ ভূমিকা ছিলো৷ অথচ রুহানির ক্ষমতাগ্রহণ অনুষ্ঠানে সুন্নী আলেমদের কাউকে আমন্ত্রণ করা হয়নি৷

সুত্র: ‍আল আরাবিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ