সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮


সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি পেল বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল রোববার সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি পেল বিএনপি। আজ সকালে লিখিত অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের অনুমতি নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছি।

শনিবার বেলা সোয়া ১২ টায় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান মিডিয়াকে অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে করা আবেদনের বিষয়ে জানতে আজ শনিবার সকালে ডিএমপির কার্যালয়ে যান বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন। পরে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতিপত্র দেওয়া হয় তাঁদের।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ