বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুইডেনের রেডিও স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছিল আইএস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুইডেনের এক জনপ্রিয় রেডিও স্টেশনে হঠাৎ বাজতে শুরু করলো জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের একটি গান, 'ফর দ্য সেক অব আল্লাহ'। এই গানটি ইসলামিক স্টেটের 'রিক্রুটমেন্ট' সঙ্গীত হিসেবে পরিচিত। দলে নতুন সদস্য পেতে ইসলামিক স্টেট এই গান ব্যবহার করে।

মালমোর 'মিক্স মেগাপোল' স্টেশনে শুক্রবার সকালে প্রায় আধ ঘন্টা ধরে বার বার বেজেছে গানটি।

স্টেশনটির কর্তৃপক্ষের সন্দেহ, তাদের রেডিও ফ্রিকোয়েন্সী হাইজ্যাক করেছিল ইসলামিক স্টেট।

স্টকহোমে সকালের অনুষ্ঠানের উপস্থাপকের কোন ধারণাই ছিল না যে মালমোতে তাদের স্টেশন থেকে 'ফর দ্য সেক অব আল্লাহ' বেজে চলেছে।

পশ্চিম ইরাক এবং সিরিয়া থেকে নতুন নতুন জঙ্গী রিক্রুট করার জন্য আইএস এই গানটি ব্যবহার করে। গানের একটি কলি হচ্ছে, ‘আমরা বেহেশতের দরোজায় মিছিল করে যাবো, সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে হুরপরী।’

মিক্স মেগাপোল স্টেশনের মালিক যে কোম্পানি, তার একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের বিশ্বাস কোন গোপন ট্রান্সমিটার ব্যবহার করে কেউ তাদের ফ্রিকোয়েন্সী ব্যবহার করে এই কাজ করেছে।

তিনি একটি স্থানীয় সংবাদপত্রকে বলেন, ‘আমরা এ নিয়ে অনেক ফোন কল পেয়েছি। আমরা খুশি যে লোকজন সতর্ক আছেন এবং আমরা এখন এই বিষয়টি খু্বই গুরুত্ব দিয়ে দেখছি।’

বিষয়টি সুইডেনের জাতীয় টেলিকম এজেন্সী এবং পুলিশের কাছে জানানো হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ