বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রশিক্ষণার্থী মুসলিম মার্কিন সেনার ওপর বর্বরোচিত নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন মেরিন বাহিনীতে মুসলিম সেনার ওপর বর্বরোচিত নির্যাতনের খবর পাওয়া গেছে। চাঞ্চল্যকর এ তথ্য সম্প্রতি গণমাধ্যমে উদ্ঘাটিত হয়েছে।

জানা যায়, ৩৪ বছরের ফেলিক্স তিন মুসলিম মেরিন সেনাকে প্রশিক্ষণের নামে অমানুষিক নির্যাতন করেছে। তাদেরকে মৌখিক ও দৈহিক নির্যাতন করার বিষয়টি প্রমাণিত হয়েছে। সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের প্যারিস দ্বীপের মার্কিন মেরিনের একটি স্থাপনায় প্রশিক্ষণ চলাকালে এ সব মুসলিম নির্যাতনের শিকার হয়েছিলেন।

ফেলিক্স এ সব প্রশিক্ষণার্থীর উদ্দেশ্যে ইসলাম অবমাননাকর মন্তব্য করতেন। পাশাপাশি শিল্পখাতে ব্যবহার করা হয় এমন যন্ত্রের মাধ্যমে তাদের ওপর দৈহিক নির্যাতন চালিয়েছে।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে এ সব তথ্য দিয়েছেন মার্কিন সরকার পক্ষে কৌসুলি লে. কর্নেল জন নোরম্যান।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মুসলিম মেরিন প্রশিক্ষণার্থীদেরকে ডাকার সময়ে তাদেরকে 'সন্ত্রাসী' এবং 'আইএস' হিসেবে সম্বোধন করতো ফেলিক্স।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ