বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরিয়ায় ‘এক বোমা এক টার্গেট’ নীতি অনুসরণ করছে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
অনুবাদক, আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়াতে সব ধরনের অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে আবারও ঘোষণা দিলো রাশিয়ান সেনা বাহিনী।

রুশ সেনাবাহিনীর চীফ অব স্টাফ ফালিরি গতকাল এ ঘোষণা দেন। তিনি বলেন, তার দেশ সকল ধরনের আধুনিক অস্ত্রের পরীক্ষা সিরিয়াতে চালিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রনালয়ের নিয়মিত সভায় তিনি জানান, সিরিয়াতে রাশিয়া ‘এক বোমা এক টার্গেট’ নীতি বাস্তবায়নে সক্ষম হয়েছে। আর তা সম্ভব হয়েছে শত্রুএলাকায় ব্যাপকভিত্তিক গোয়েন্দাতথ্য ব্যাবহারের মাধ্যমে।

ইতোপূর্বে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুকো জানান, সিরিয়ান সরকারের সহযোগিতায় থাকা রুশ বাহিনী সিরিয়াভূখণ্ডে প্রথম বারেরমতো বেশ কিছু আধুনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, বেশ কিছু নতুন অস্ত্রের মডেলের পরীক্ষা মরুভূমিতে কঠিন চালানো হচ্ছে। যা খুবই কার্যকর প্রাণিত হয়েছে।

তিনি জানান, সিরিয়ায় রাশিয়ার কৌশলগত বিমান ব্যবহার করা হয়েছে। প্রথম বারের মতো ৪৫০০শত কিলোমিটারের বেশী দূরপাল্লার এক্স ১০১ ক্ষেপনাস্র দূরপাল্লার বিমান থেকেই ভূমিতে নিক্ষেপ করা হয়।

উল্লেখ্য, গত কয়েক বছর যাবৎ রুশ অস্ত্রের বিক্রি বেড়েছে।

ক্লাশিনকোভ এর নির্বাহী আলেক্স জানান, ২০১৬ সালে মধ্যপ্রাচ্যের অর্ডারের কারণে তাদের বিক্রি বেড়েছে, যা বছরধরে ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের অবরোধে ক্ষতি পুষিয়ে দিয়েছে।

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ