বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

রাখাইনে নিধন চলছেই; ভেলায় ভেসে এলো ১৩০ রোহিঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইনে এখনো চলছে রোহিঙ্গা নিধন। ফলে থেমে থেমে রোহিঙ্গারা এখনো আসছে বাংলাদেশে।

বৃহস্পতিবার নাফনদী পাড়ি দিয়ে ১৩০ রোহিঙ্গার অনুপ্রবেশ হয়েছে। বৃহস্পতিবার বাঁশ, প্লাস্টিক দিয়ে তৈরি দুটি ভেলায় ভেসে এসব রোহিঙ্গা টেকনাফে পৌছে।

এ নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া ও জেটি ঘাট এলাকা দিয়ে ভেলা দুটি করে ১৩০ রোহিঙ্গা অনুপ্রবেশ করে। যার মধ্যে ৬১ জন শিশু, ৪০ জন নারী এবং ২৯ জন পুরুষ রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপ করায় রোহিঙ্গারা এখন ভেলা ভাসিয়ে বাংলাদেশে পাড়ি দিচ্ছে। নৌকা চলাচল নাফ নদীতে বন্ধ করে দেয়া হয়েছে। গত বুধবারও ৫২ জন রোহিঙ্গার অনুপ্রবেশ হয়েছে একই কায়দায়।

ভেলায় ভেসে আসা রোহিঙ্গারা জানিয়েছেন, নৌকার সঙ্কটের কারণেই ভেলায় চরে আসা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ