সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌদি সফ‌রের আমন্ত্রণ  ‘সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার’ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল’  কুড়িগ্রামে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু ‘অর্থনীতিতে সিএমএসএমইর অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার’   বিভ্রান্তি নিরসনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের বিবৃতি মক্কার প্রদর্শনীতে মসজিদে নববীর ১৬৬ বছরের বিরল ঘড়ি

বাংলাদেশে পাচারের মুহূর্তে ভারত সীমান্তে অস্ত্র আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। অস্ত্রগুলো বাংলাদেশে পাচারের জন্য একত্র করা হয়েছিলো বলে দাবি করেছে তারা।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে ৪টি ৭.৬৫ এমএম পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ১৯টি তাজা গুলি রয়েছে।

মঙ্গলবার গভীর রাতে পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।

রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বাহিনীর সদস্যরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের উভয় পাড়েই কিছু গতিবিধি লক্ষ্য করেন। এ সময় ভারতীয় সীমান্তের খুব কাছ থেকে একটি প্যাকেট ওপারে ছোঁড়ার চেষ্টা করতে দেখা যায়।

বাহিনীর সদস্যরা চ্যালেঞ্জ জানালে দুবৃত্তরা পালিয়ে যায়। ওই জায়গায় অভিযান চালিয়ে একটি প্যাকেট উদ্ধার করা হয়, তার ভিতর থেকেই পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পিস্তলগুলি খুবই আধুনিক ও উন্নতমানের হলেও সেগুলো পশ্চিমবঙ্গ বা পাশের রাজ্য বিহার বা ঝাড়খন্ডের কোন অবৈধ অস্ত্র কারখানায় সেগুলি তৈরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে বিএসএফ ধারণা করছে বলে তিনি জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ