বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশের জনগণ আবারও আওয়ামী লীগকে জয়ী করবে : নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার বিকেলে কাজীপুরে শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়ন ও শান্তির জন্য দেশের জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে।

মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ বিজয়ী হলে সারা দেশের উন্নয়ন হয়। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে উন্নয়নের নামে দেশ ও মানুষকে ডুবিয়েছে, দেশকে ধ্বংস করেছে। তাদের আমলে জঙ্গীবাদের উত্থান হয়েছে,তারা হাওয়া ভবন সৃষ্টি করে জনগণের টাকা লুটপাট করেছে।

যমুনার ভাঙ্গন থেকে সিরাজগঞ্জ কাজীপুর রক্ষায় সম্প্রতি ৪৬৫ কোটি টাকার পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প একনেক বৈঠকে অনুমোদিত হওয়ায় তিনি জনসভায় তাঁর নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন স্থাপনা শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী উদ্বোধন করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ