সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

এবার মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২০ নভেম্বর আসেম সম্মেলনে যোগ দিতে মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বুধবার (০৮ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, আগামী ১৬ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফর করার কথা থাকলেও তিনি ওইদিন যাচ্ছেন না। এর পরিবর্তে তিনি ২০ নভেম্বর মিয়ানমারে যাবেন।

তিনি ২০-২১ নভেম্বর আসেম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন। ২২-২৩ নভেম্বর নেপিদোতে তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এর আগে গতমাসের শেষ দিকে রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমার সফর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ