বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসরাইলের সঙ্গে গোপন বৈঠক করে তোপের মুখে ব্রিটিশ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুসহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে তোপের মুখে পড়েছেন ব্রিটিশ মন্ত্রী প্রীতি প্যাটেল। এজন্য তাকে পদত্যাগও করতে হতে পারে। তিনি যুক্তরাজ্যের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দায়িত্বের রয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম তার পদত্যাগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। ৩০ জন এমপি তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন।

প্রীতি প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গত মাসে ইসরাইলে ছুটি কাটাতে যেয়ে ইসরাইলের প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ

ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। এ বৈঠক সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো নিয়ম থাকলেও তিনি তা করেন নি।

ব্রিটিশ গণমাধ্যমে এসেছে, প্রীতি প্যাটেল ইসরাইলে মোট ১২টি বৈঠক করেছেন। দেশে ফিরে তিনি ইসরাইল সেনা বাহিনীর জন্য আর্থিক বরাদ্দের সুপারিশও করেছেন।

প্রথমে তথ্য গোপন ও এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে তা স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি।

অন্যদিকে আচরণবিধির চরম লঙ্ঘনের কথা উল্লেখ করে বিষয়টিতে আনুষ্ঠানিক তদন্ত এবং প্রীতির পদত্যাগের দাবি করেছে বিরোধী দল লেবার পার্টি।

সূত্র :


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ