সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌদি সফ‌রের আমন্ত্রণ  ‘সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার’ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল’  কুড়িগ্রামে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু ‘অর্থনীতিতে সিএমএসএমইর অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার’   বিভ্রান্তি নিরসনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের বিবৃতি মক্কার প্রদর্শনীতে মসজিদে নববীর ১৬৬ বছরের বিরল ঘড়ি

সমাবেশের অনুমতির জন্য বিএনপিকে অপেক্ষা করতে বললেন কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির ১২ তারিখের সমাবেশের অনুমতির ব্যাপারে অপেক্ষা করতে বলেছেন।

তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে চাহিদা অনুযায়ী আওয়ামী লীগকেও অনুমতি দেয়নি পুলিশ।

বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেসকোর স্বীকৃতি উপলক্ষে বুধবার বিকেলে জাতীয় জাদুঘরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির সমাবেশের অনুমতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অনুমতি দেবে পুলিশ। আওয়ামী লীগ তো অনুমতি দিতে পারবে না। আমাদের সমাবেশও অনুমতি দেয়নি পুলিশ। আমাদের বলেছে নিরাপত্তা সমস্যা আছে। তাই আমরা আমাদের সমাবেশ ১৮ তারিখে নিয়ে গেছি ৯ তারিখের বদলে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিরোধী দলে থাকার সময় ২১ ফেব্রুয়ারি ৩ দিনের কর্মসূচি হাতে নিয়েছিলাম। কিন্তু বন্ধ করে দিয়েছে। অনুমতি দেয়া হয়নি। হাওয়া ভবনে বসে রক্তাক্ত করা হয়েছিল আমাদের সমাবেশ। সেদিন গণতন্ত্র কোথায় ছিল? এখন গণতন্ত্রের কথা বলা হচ্ছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ