বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাওলানা মোস্তফা আজাদের শয্যাপাশে জমিয়ত নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া আরজাবাদ-এর পরিচালক মাওলানা মোস্তফা আজাদকে দেখতে গিয়েছিলেন জমিয়তের উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী।

এ সময় তার সাথে ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, যুগ্মমহাসচিব হাফেজ মাওলানা নাজমুল হাসান, মাওলানা ফজলুল করীম কাসেমী, অর্থ-সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমী, ঢাকা মহানগর জমিয়তের নায়েবে আমীর মুফতী জাকির হোসাইন, ছাত্র জমিয়তের সভাপতি মুফতী নাসির উদ্দীন খান, সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

৭ নভেম্বর বিকেল ৪টায় আল্লামা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে জমিয়তের নেতৃবৃন্দ ধানমন্ডির কলাবাগানে অবস্থিত ওরিয়েন্ট জেনারেল হাসাপাতালে গেলে দায়িত্ব পালনরত ডাক্তার জমিয়ত নেতৃবৃন্দকে আইসিইউ’তে নিয়ে যান।

জমিয়ত নেতৃবৃন্দ মাওলানা মোস্তফা আজাদ এর পাশে কিছু সময় কাটান এবং তাঁর রোগ মুক্তি ও হায়াতে তাইয়্যেবার জন্য বিশেষ দোয়া করেন।

আইসিইউ থেকে বের হয়ে জমিয়ত নেতৃবৃন্দ দায়িত্বরত ডাক্তার এবং পরিবারের সদস্যদের কাছে মাওলানা মোস্তফা আজাদ এর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। বিকেল ৫টায় জমিয়ত নেতৃবৃন্দ বিদায় নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ