দাওয়াত ও তাবলীগ জামাতের চলমান সমস্যাকে সামনে রেখে আজ শনিবার বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম একত্রিত হচ্ছেন। উত্তরার ১৪ নম্বর সেক্টরের আয়েশা রা. মসজিদে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রায় সব আলেম ও তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বিদের দাওয়াত করা হয়েছে। আগামী বিশ্ব ইজতেমা ও মাওলানা সাদ কান্ধলভীর বিষয়ে বেশ কিছু আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
আয়োজন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব দারুল আরকামের শিক্ষক, উত্তরা তাকওয়া মসজিদের খতিব ও আল মানহাল কওমি মডেল মাদরাসার পরিচালক মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী। আগামী কালের প্রোগ্রাম বিষয়ে আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেন তিনি।
সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব।
আওয়ার ইসলাম : আপনাদের আগামীকালের প্রোগ্রামের লক্ষ উদ্দেশ্য সম্পর্কে জানতে চাচ্ছি...
মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী : আগামীকালের প্রোগ্রাম আমদের পক্ষ থেকে কোনকিছু না। এটা একটা জাতীয় ও আলমি বিষয়। এটি নিয়ে আমাদের দেশের আকাবির ও শীর্ষ মুরুব্বিরা দীর্ঘ এক দেড় বছর ধরে আলোচনা পর্যালোচনা করছেন। তাদের নেতৃত্বেই এই প্রোগ্রাম।
বিশেষ করে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা আশরাফ আলী, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবসহ দেশের শীর্ষ মুরুব্বিদের নিয়ে আগামীকালের পরামর্শ সভা আহবান করা হয়েছে।
আওয়ার ইসলাম : আলমি বিষয়টা কী?
মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী : আলমি বিষয়টি হল দাওয়াত ও তাবলীগ এর মেহনত শুরার পদ্ধতিতে চলবে না ইমারতের পদ্ধতি চলবে? অথবা, একজন আমির হবেন এবং তার নেতৃত্বে এই মেহনত অব্যাহত থাকবে না শুরা পদ্ধতিতে এই মেহনত চলবে?
এই পেরেশানিতে ভুগছে বিশ্বব্যাপী তাবলীগের সব মারকাজে। পাশাপাশি মাওলানা সাদ সাহেব নিজেকে যে বিশ্