বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু হবে ১৭ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এবারের জোড় শুরু হবে ১৭ নভেম্বর। এদিন বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনের জোড় ইজতেমা

শুক্রবার থেকে শুরু হয়ে মঙ্গলবার ২১ নভেম্বর মোনাজাতের মাধ্যমে শেষ হবে জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগে ইজতেমার প্রস্তুতি হিসেবে ৫ দিন এ জোড় অনুষ্ঠিত হয়ে থাকে।

জানা যায়, এবার জোড় ইজতেমায় দেশের ৬৪টি জেলা থেকে আড়াই লাখ থেকে তিন লাখ মুসল্লি অংশ নেওয়ার কথা রয়েছে। জোড় ইজতেমায় মুরুব্বিরা দাওয়াতের মাধ্যমে মৌলিক বিষয়াদির ওপর বয়ান করবেন।

আগামী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি। আর এর আগে বিভিন্ন জেলায় জেলা ইজতেমাও অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১২, ১৩ ও ১৪ এবং দ্বিতীয় পর্ব ১৯, ২০ ও ২১ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। প্রতি পর্ব ইজতেমার শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ