বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইনজীবী সমিতিকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে : মাহবুব উদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

বুধবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সরকার বলেছে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ক্যান্সারে আক্রান্ত আর প্রধান বিচারপতি বলেছেন তিনি অসুস্থ নন। এ কথা বলে সরকার দেশের বিচার বিভাগে ক্যান্সার ছড়িয়ে দিয়েছে।

গত মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা সব সময় দেখে আসছি বছরে একবার অথবা দুইবার  প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। আপ্যায়িত হন। কিন্তু গত এক মাসে দাওয়াতের সংখ্যা বেড়ে গেছে। বেড়ে গেছে আপ্যায়ানও।

কী এত আলাপ প্রশ্ন রাখেন তিনি? সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতি, দেশের অভিভাবক। তার কী এখতিয়ার আছে- তা সংবিধানে উল্লেখ আছে। ইদানীং একটু ব্যতিক্রম দেখা গেছে।

সুপ্রিমকোর্টের প্রেসনোটে বলা হয়েছে, বিচারপতিরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন। আমাদের প্রশ্ন হলো- রাষ্ট্রপতি প্রধান বিচানপতি ছাড়া অন্যদের ডাকতে পারেন কিনা? কোন অনুচ্ছেদের বলে তাদের ডাকলেন।

সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন  বলেছেন, অ্যাটর্নি জেনারেল জনগণের পয়সায় বেতনভুক্ত সাংবিধানিক পদে থেকে দেশের সংবিধান, আইনের শাসন, বিচার বিভাগ  ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ