বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিয়ানমারের প্রতি আবারও কঠোর বার্তা নিরাপত্তা পরিষদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গা সংকট নিরসনের জোর দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বেশকিছু প্রস্তাবসহ এক বিবৃতিতে এ আহবান জানিয়েছে।

এবারের প্রস্তাবে চীনের সম্মতি আদায় করা সম্ভব হয়েছে।

গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এ বিবৃতি দেয়া হয়েছে।

একইসাথে আগাস্ট মাসে নতুন করে সহিংসতার ফলে ছয়লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হওয়ায় তীব্র সমালোচনা করা হয়েছে।

তবে মিয়ানমারকে নানা বিষয়ে সমর্থন দিয়ে আসা চীন কোনও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ভেটো প্রদানের অবস্থানে অটল রয়েছে।

রোহিঙ্গা সংকটের সমাধানে এছাড়া জাতিসংঘের কর্মকাণ্ডে মিয়ানমারের সহায়তা চাওয়া হয়েছে।

কাউন্সিলের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিয় গুটেরেসের প্রতি আহ্বান জানানো হয়েছে, একজন বিশেষ উপদেষ্টা নিয়োগের জন্য, যিনি আগামী ৩০ দিনের মধ্যে মহাসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করবেন ।

জাতিসংঘে ব্রিটেনের ডেপুটি অ্যাম্বাসেডর জোনাথন অ্যালেন বলেছেন , মিয়ানমার এখন কি ধরেনের কি রকম প্রতিক্রিয়া দেখায় সেটাই তারা পর্যবেক্ষণ করবেন ।

এদিকে মিয়ানমারে নির্যাতন হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাবের দাবি তুলেছে মানবাধিকার গ্রুপগুলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ