বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতের নয়া দিল্লিতে জরুরী স্বাস্থ্য সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ মঙ্গলবার জরুরি জনস্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরটি ঘন ধোঁয়াশায় ঢেকে যাওয়ায় এ সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।

দেশটির মার্কিন দূতাবাস ওয়েবসাইটে বলা হয়েছে, নয়াদিল্লিতে দূষণকারী পিএম ২.৫ উপাদানটির মাত্রা ৭০৩–এ পৌঁছেছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ মাত্রা ৩০০–এর ওপরে গেলেই ক্ষতিকর বলে বিবেচনা করা হয়।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) প্রধান ক্রিশান কুমার আগরওয়াল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নয়াদিল্লির দূষণের মাত্রা বিপজ্জনক স্তরে পৌঁছানোর পর আমরা একটি রাজ্যের জন্য জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করেছি।

চীনের বেইজিংয়ের চেয়েও বাতাসের মান খারাপ অবস্থায় পৌঁছালে ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) নয়াদিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত নগর ঘোষণা করে।
এরপর থেকে কর্তৃপক্ষ বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট সাময়িক বন্ধ রাখা ও রাস্তা থেকে গাড়ি সরিয়ে নিতে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। আজ সেখানকার ধোঁয়াশা সরাতে কিছুই করার ছিল না।

দিল্লির আবাসন ব্যবসায়ী ভিপিন মালহোত্রা বলেন, ‘সমস্যা বাড়ছে। দেরি হওয়ার আগেই দ্রুত আমাদের স্থায়ী সমাধান খুঁজতে হবে। দিল্লি বসবাসের অযোগ্য হয়ে উঠছে। বিশেষ করে শিশুদের জন্য। কারণ, সেখানে দূষণের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

তথ্যসূত্র : এএফপি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ