মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রত্যেক জেনারেশনের সামনে একটা করে মুলা থাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সোলাইমান সুখন

প্রত্যেক জেনারেশনের সামনে একটা করে মুলা থাকে। এই জেনারেশন সেলফি মুলায় ব্যস্ত। পরের জেনারেশন অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি আর এসিস্টেড লাইফস্টাইল বাই কম্পিউটার প্রোগ্রামস, এপ্লিকেশন আর রোবোটিক্স এ ডুবে থাকবে।

ট্রেন্ড হবে স্পেস টুরিজম। চেক ইন আর সেলফি হবে আউটার স্পেস থেকে।

অটোনমাস কার আর ট্রান্সপোর্টেশন হবে রমরমা। আইওটি (IoT) এর কল্যানে সকালে বাথরুম থেকে বের হবার পরপরই টয়লেট আর বাসার ফ্রিজ নিজেদের মধ্যে আপনার স্বাস্থ নিয়ে আলাপ শুরু করে দেবে, কি খেয়েছেন গতরাতে আর কি খাওয়া উচিত আজকে সেটা ফ্রিজ কে জানাবে আপনার টয়লেট এর ফ্ল্যাশ।

ভয়েস গাইডেড হোম আপ্পলাইন্সেসে ভরে যাবে আমাদের বাড়িঘর।কথা বলবো আমরা আমাদের জুতার সাথে গায়ের টিশার্ট এর সাথে। ম্যান অভিমান হবে যন্ত্রের সাথে আর এপ্লিকেশন এর সাথে। কার এক্সস্কেলেটন কত কুল সেটাই হবে বন্ধুদের আড্ডার অন্যতম প্রধান বিষয়।

ডু ইট ইওর সেলফ(DIY) হবে পৃথিবী জুড়ে চালু হওয়া নতুন ফিলোসফি। সব টেকনোলজি মানুষকে আরো একা একা সবকিছু করার দিকে ঠেলে দিবে। মানুষ দলবদ্ধ ভাবে কিভাবে থাকতো সেটা দেখতে সবাই জাদুঘর এ যাবে।

এলগোরিদম হবে সবচেয়ে বড় অস্ত্র।

মানুষ স্থলে বাস করে এই কথাটা বদলে যাবে ,প্রচুর পরিমানে জলজ শহর দেখবো আমরা। জলের উপরে আর নিচে।

এই পরিবর্তন ভালো না খারাপ সেটা বিচার করার ক্ষমতা আমার নেই তবে পরিবর্তনটা ঘটছে এবং ঘটবে।

ফেসবুক টাইমলাইন থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ